ডেস্ক রিপোর্ট: সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত প্রথম সেমি-ফাইনালে প্রথম মিনিটে না পারলেও দ্বিতীয় মিনিটে ঠিকই গোল করেছে বাংলাদেশ। সাবিনার হ্যাটট্রিকে ম্যাচে ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ১৮, ৫৩ ও ৯০মিনিটে গোল করে টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক পুর্ন করেন সাবিনা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে মনিকার ক্রসের বল ডি বক্সে নিয়ে স্বপ্না বল পেলে ভুটানের গোল রক্ষক সঙ্গিতা মনগের এগিয়ে আসেন। তাকে ডজ দিয়ে এগিয়ে গিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন স্বপ্না (১-০)।
১৮তম মিনিটে মারিয়া মান্ডার ট্রু পাস সাবিনা এগিয়ে গিয়ে গোল রক্ষককে কাটিয়ে মাটি কামড়ানো আড়াআড়ি শটে গোল করেন (২-০)। ৩০তম মিনিটে রিতুপর্নার ক্রসের বলে কৃষ্ণা দর্শনীয় হেডে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল সবুজরা। ম্যাচের ৩৫তম মিনিটে ডি বক্সে ভুটানের গোল রক্ষক সঙ্গিতার হাত ফস্কে বল বেড়িয়ে গেলে সেটি নিয়ন্ত্রনে নিয়ে জালে জড়ান রিতুপর্না। ফলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফেরার পরও গোলের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৫৩ মিনিটে কৃষ্ণার ক্রসের বল সাবিনা ঠান্ডা মাথায় জালে জড়ালে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে সাবিনার ফ্রি কিকের ক্রস ভুটানের গোল রক্ষকের হাত থেকে ফস্কে গেলে মাসুরা টোকা দিয়ে বল জালে জড়ান (৬-০)। এরপর একাধিক আক্রমন পরিচালনা করলেও গোল করেত পারেনি বাংলাদেশ। এই সময় অবশ্য ভুটান কিছুুটা চড়াও হয়ে প্রতিআক্রমন শুরু করে। যদিও তাদের বেশীরভাগ আক্রমন একাই রুখে দিয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা।
ম্যাচের ৪২ তম মিনিটে বদলী খেলোয়াড় তহুরা খাতুনের গোলে ৭-০ ব্যবধান রচনা করে বাংলাদেশ। ইনজুরি টাইমে (৯০+২) মধ্যমাঠ থেকে সাবিনা একাই বল পেয়ে ভুটানের গোল রক্ষককে পারস্ত করে লক্ষ্যভেদের মাধ্যমে নিজের হ্যাট্রিক পুর্ন করেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments