ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই সকাল ৮টা থেকে ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সন্দেহজনক হাম রোগী ছিলেন এবং ময়মনসিংহ জেলায় তার মৃত্যু হয়। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ২৪ ঘন্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮৭৩ জন। একই সময়ে ১৪০ জন হাম রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়েছেন। এই ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৬০০ জন সন্দেহজনক হাম রোগী। অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানা যায়, ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ১১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৪ হাজার ২৪৪ জন। এ পর্যন্ত হামে মোট মৃত্যু হয়েছে ৭৮০ জনের। এর মধ্যে সন্দেহজনক হামে ৬৮৫ জন এবং নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। জ্বর, কাশি ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ...
সব মন্তব্য
No Comments