মো.পাভেল ইসলাম রাজশাহী: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, অ্যাডভোকেট কামরুল ইসলামকে ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে শারীরিক দুর্বলতা অনুভক করলে তিনি হাসপাতালে ভর্তি হন। ডা.খলিলুর রহমানকে প্রধান করে নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তার শরীরে পানি শূন্যতা দেখা দিয়েছে। বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেয়া হবে।
এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অসুস্থ্যতার খবর শুনে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ্য কামরুল ইসলামের খোঁজ খবর নেন।
জানা গেছে, রাজশাহী বার কাউন্সিল নির্বাচন-২২ এর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল পরিচিতি সভায় যোগ দিতে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম রাজশাহীতে আসেন মঙ্গলবার। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী ১নং বার ভবনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শুরু আগে কামরুল ইসলাম অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনও অতিথি হিসেবে যোগ দেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments