উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধুকে পিটিয়ে হাত ভেঙ্গে দিল প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের হস্থিশুন্ড গ্রামের দিনমজুর এনায়েত হোসেন হাওলাদারের স্ত্রী রাশেদা বেগম (৩৫) ২১ আগষ্ট শনিবার সকাল ৮টায় পার্শ্ববর্তী বাড়ির সামনে রাস্তার পার্শ্বে গাছ থেকে পড়ে থাকা তাল হাতে তুলে নেয়ামাত্র একই গ্রামের শাহাজান বেপারী(৫০), নান্না বেপারী(৪০), স্বামী পরিত্যাক্তা রাহিমা বেগম(২৫) মিলে অতর্কিত ভাবে গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার ডান হাত ভেঙ্গে যায়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাহ বাজারে ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেয়। কিন্তু হামলায় গৃহবধুর ডান হাতে গুরুতর হাড়ভাঙ্গা জখম হওয়ায় পরবর্তীতে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহত গৃহবধু রাশেদা বেগম জানান, আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। আমরা গরীব অসহায় হওয়ায় অসহায়ত্বের সুযোগ নিয়ে রাস্তার পার্শ্বে পড়ে থাকা সামান্য একটি তাল হাতে নেয়া মাত্র ওই প্রতিপক্ষ প্রভাবশালীরা আমাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ডান হাত ভেঙ্গে ফেলেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হই। অভিযুক্ত শাহাজান বেপারী জানান, আমি রাশেদা বেগমকে মারধর করিনি তবে রাহিমা বেগম মানষিক ভারসাম্যহীন হওয়ায় তার হিতাহিত জ্ঞান না থাকায় না বুঝে রাশেদাকে লাঠি দিয়ে আঘাত করেছে। হামলার ঘটনায় আহত গৃহবধু ঘটনার দিন বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments