বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির একজন শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।
বুধবার (৩ জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শেষে বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন ।
নিখোঁজ শিক্ষার্থী উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ড ডাবতলী এলাকার অমল মহন্ত সাহার ছেলে সঞ্জয় মহন্ত সাহা (১৪)নিখোঁজ সঞ্জয় মহন্ত সাহার বন্ধুরা জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে পরিক্ষা শেষে পাইলট ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিল তারা এ সময় হঠাৎই তার এক বন্ধুকে নদীতে গোসল করতে দেখে সঞ্জয় মহন্ত সাহা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়।পরে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি করে। না পেয়ে সঞ্জয় মহন্ত সাহার বাড়িতে খবর দেয়। পরবর্তিতে রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কুলিক নদীর সম্ভাব্য সকল স্থানে খুঁজেও সঞ্জয় মহন্ত সাহাকে পাওয়া যায়নি। রাণীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেছেন। রংপুর ডুবুরি টিমকে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছালে পূর্ণাঙ্গ উদ্ধার কাজ পরিচালনা করা হবে।
এ সংবাদ লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) তার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
সব মন্তব্য
No Comments