স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় ৩০ সেপ্টেম্বর পূর্ণিমা তিথির সাধুমেলার ৫৩তম আসর অনুষ্ঠিত হলো। সাধুমেলার এবারের আসর বসেছিলো বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বেলা ৪ টায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং দেশের বিশিষ্ট বাউল শিল্পীরা। উপস্থিত ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। সাধুমেলায় বাউল শিল্পীদের মধ্যে সুবর্ণা বাউল এর কন্ঠে পরিবেশিত হয়-‘না জানি কোন সময়, কোন দশা ঘটে আমার’; কৃষ্ণ বাউলের কন্ঠে ‘পাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়’; রিতা মন্ডলের কন্ঠে ‘বিনা কাজে ধন উপার্জন কে করতে পারে’; শাহীন বাউলের কন্ঠে ‘বাসূলের দিন সত্য মানো, ডাকো তারে মওলা বলে’ এবং সুবর্ণা হামজা কন্ঠে পরিবেশিত হয় ‘আমার ঘর খানায় কে বিরাজ কর’।
বাউল আয়নাল হক পরিবেশন করেন ‘বড় সংকটে পড়িয়া দয়াল’; মিতুল বাউল ‘বাড়ির কাছে আরশি নগর’; বাউল এম আর মানিক এর কন্ঠে ‘লন্ডনে রুপের বাতি জ্বলছে রে সদয়’; পিউ বাউলের কন্ঠে ‘আধাঁর ঘরে জ্বলেছে বাতি’; ফারুক আউল এর কন্ঠে ‘অমুত মেঘের বাড়ি মুখের কথায় কি মিলে’ এবং বাউল ফারজানা ইভার কন্ঠে পরিবেশিত হয় ‘ধন্য আশেকিজনা এদিন দুনিয়ায়’। এছাড়া ছিলো ক্ষ্যাপা বিদ্যুৎ সরকার এর কন্ঠে গান’।
জেলা থেকে আগত ও বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দরা বাউল গান পরিবেশন করেন। কিরন চন্দ্র রায় (মানিকগঞ্জ), শফি মন্ডল (কুষ্টিয়া), ফকির সাহাবুদ্দিন (চট্রগ্রাম), চন্দনা মজুমদার (কুষ্টিয়া), দিল আফরোজ রেবা (ঝিনাইদহ) এবং আরিফ বাউল (ফরিদপুর) এর পরিবেশনা।
এছাড়াও পরিবেশিত ছিলো দলীয় সংগীত। দলীয় সংগীত পরিবেশন করেন বাউল রুমা আক্তার, বাউল জাকারিয়া শেখ,আউল লিনা খাতুন, সেলিম বাউল, সজিব বাউল মেহবুব সুফিয়ান, বাউল নুরুল ইসলাম শেখ, বাউল সলেমান শেখ, বাউল রিতা মন্ডল, বাউল শাহেদ আলী, রনি বাউল, সেন্টু বাউল, বাউল আবু বক্কর সিদ্দিক, খাইরুল বাউল, বাউল মাহমুদা, শিফা বাউল, মাহাবুব বাউল, তানিয়া বাউল, মিজান বাউল, বাউল কন্যা চৌধুরী, বাউল ওমর আলী, উপমা বাউল, ক্ষ্যাপা মিরাজ বাউল, ফারুক বাউল, বাউল মিনা পাগলা, বাউল এলিজা পুতুল, বাউল নয়ন সাধু, পলি বাউল, ফারুক বাউল এবং বাউল আফসানা ইমু প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments