উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে গরু হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভ‚ক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামের মৃত আলাউদ্দিন হাওল্দাারের ছেলে সোহেল হাওলাদার(৩৫) এর খামার থেকে ১১ জুন সন্ধ্যায় ৩টি গরু দড়ি ছিড়ে একই বাড়ির মৃত জব্বার হাওলাদার (ডিলার) এর ছেলে প্রভাবশালী স্বপন হাওলাদার(৪৫)এর নবনির্মিত বহুতল ভবনের সামনে যাওয়া মাত্র ক্ষিপ্ত হয়ে বাশের লাঠি দিয়ে অমানবিক ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই একটি গরু মারা যায়। বাকী ২টি গরু গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। গুরুতর আহত ২টি গরু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে খামারী সোহেল হাওলাদার হত্যার বিষয়টি স্বীকার করে। কিন্তু ওই প্রভাবশালীর ভয়ে থানায় অভিযোগ দিতে সাহস পাচ্ছে না। তিনি আরো বলেন, আমার তিনটি গরু পিটিয়েছে স্বপন হাওলাদার। এরমধ্যে একটি বাছুর তাৎক্ষণিক ভাবে মারা যায়। তবে হত্যাকারী আমার একই বাড়ির চাচাত ভাই হওয়ায় বিষয়টি নিয়ে অচিরেই মিমাংশা হবে। অভিযুক্ত স্বপন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ২টি গরুকে পিটিয়েছি। কিন্তু তখন সেখানে বাছুরটি ছিল না। প্রশ্ন রাখেন এলাকাবাসী এভাবে বোবাজাত পশুকে মানুষ পিটিয়ে হত্যা করতে পারে ? এ ঘটনায় এলাকার নাম প্রকাশ্যে অনিচ্ছুৃক একাধিক ব্যক্তি জানিয়েছেন, স্বপন হাওলাদার প্রভাবশালী হওয়ায় তার বিরদ্ধে অভিযোগ দিতে কেউই সাহস পাবে না। হয়ত ইতিমধ্যে গরু খামারীকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই পশু হত্যাকারী প্রভাবশালীর দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান স্থানীয়রা।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments