স্টাফ রিপোর্টার: কলকাতা থেকে সড়কপথে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে আজ শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার সঙ্গে থাকছেন স্ত্রী মিনাল ত্রিবেদী। আজ ১২ জুন সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে তাদের। আগমন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রোটোকল ব্যবস্থা ইতিমধ্যে সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকায় পৌঁছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের কার্যক্রম শুরু করবেন দীনেশ ত্রিবেদী। এরপরই তিনি পুরোদমে কূটনৈতিক দায়িত্ব পালন শুরু করবেন।
দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা ইতিমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন। গত এপ্রিল মাসে দীনেশ ত্রিবেদীর নিয়োগ ঘোষণার পর থেকেই তিনি ঢাকা মিশনের প্রস্তুতি নিচ্ছিলেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত ৫৫ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে নয়াদিল্লি। পেশায় রাজনীতিক দীনেশ ত্রিবেদী এর আগে ভারতের রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ঢাকায় আসার আগেই বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর দুই দেশের বাণিজ্য, যোগাযোগ, জনগণের মধ্যে সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করাই হবে তার অগ্রাধিকার। সড়কপথে ঢাকায় আসার সিদ্ধান্তকেও অনেকে দুই দেশের স্থল যোগাযোগ ও বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখছেন।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments