সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী): রাজশাহী রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ বলেছেন, অপরাধী যে দলেরই হোক অপরাধ দমনে পুলিশ কাউকে ছাড় দেবে না। বাংলাদেশ পুলিশ কোনো দলের নয় আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনই পুলিশের মূল লক্ষ্য।
শনিবার (৮ আগস্ট) তানোর থানা পুলিশের আয়োজনে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, মাদক নির্মূলে শুধু মাদকসেবীদের নয়, মাদকের গডফাদার ও সরবরাহকারীদেরও আইনের আওতায় আনতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি অনলাইন জুয়া ও সাইবার অপরাধের তথ্য পুলিশকে দেওয়ার জন্য তিনি জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাইমুল হাছান। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পরভেজের সঞ্চালনায় সভায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক নাঈমা খান, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আঃ সালামসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয়দের বিভিন্ন সমস্যা শোনেন ডিআইজি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তানোর থানার ওসিকে নির্দেশ দেন। পরে থানা চত্বরে একটি আমের চারা রোপণ করেন তিনি।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments