রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, “সংঘাত নয়, সংঘর্ষ নয়, প্রতিশোধ নয়; আমরা ভালোবাসা এবং ভালোবাসার মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটা সমাজ গড়ে তুলতে চাই।” তিনি বলেন, অনেক ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে এই বাংলাদেশ পাওয়া গেছে, তাই দেশে কোনো হিংসা ও রক্তপাত নয়, বরং সমঝোতা ও শান্তির রাজনীতি গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ দেখতে চান না তিনি। সকল রাজনৈতিক দল নিজেদের মতাদর্শ স্বাধীনভাবে প্রচার করবে, কিন্তু কেউ যেন সংঘাতে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি গণতন্ত্রকে রক্ষা করার ওপর জোর দেন এবং বলেন, সমঝোতার রাজনীতির মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।
এর আগে দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক সংবর্ধনা। নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এই গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দুই দিনের সফর শেষে আগামীকাল সোমবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ...
সব মন্তব্য
No Comments