স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শনিবার (৭ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বইমেলা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন একইসাথে প্রকাশক, লেখক ও পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বইয়ের মোড়ক উন্মোচন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বেশ কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। যেগুলোর মধ্যে আছে সোনিয়া হোসেন রচিত ‘টিনএজদের বলছি’, সৈয়দ দিদার বখত রচিত ‘দাদুর মুখে ভাষা আন্দোলন’ ও অন্যান্য বই।
মন্ত্রী বলেন, একটি অন্ধকার সময়ের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীলতা এবং মুক্তচিন্তার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বইমেলা কেবল বই কেনাবেচার জায়গা নয় এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মিলনমেলা। নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা এবং ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের বই বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালকসহ দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
মন্ত্রী বইমেলাকে কেন্দ্র করে প্রকাশনা শিল্পের প্রসার এবং নতুন লেখকদের সৃষ্টিশীল উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সব মন্তব্য
No Comments