স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি সংশোধনী আইন, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২৬ উত্থাপন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিলটি উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়।
সরকারের দাবি, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং সময়োপযোগী করতে ধারাবাহিক সংস্কারের অংশ হিসেবেই এই সংশোধনী আনা হয়েছে। নতুন আইনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব কমানোর লক্ষ্য রাখা হয়েছে।
তবে বিলটি পাসের সময় সংসদে বিরোধী দল তীব্র প্রতিক্রিয়া জানায়। এক পর্যায়ে তারা ওয়াকআউট করেন। বিরতির পর তারা পুনরায় অধিবেশনে যোগ দেন।
বিরোধী দলের সংসদ সদস্য হান্নান মাসুদ বিলটির সমালোচনা করে বলেন, পূর্বে ক্ষমতায় থাকা দলের প্রণীত আইনগুলোকে এখন সুবিধামতো গ্রহণ করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, কোন বিশেষ পরিস্থিতিতে আবার নতুন করে এই ধরনের আইন প্রণয়ন প্রয়োজন হলো।
তার অভিযোগ, এই আইনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের বদলে প্রশাসনিক নিয়োগের পথ তৈরি হচ্ছে, যা স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করতে পারে।
অন্যদিকে বিরোধী দলীয় সদস্য শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন এবং বিলের বিরোধিতা করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে এখন পর্যন্ত ৭২টি সংসদে বিল আকারে পাস হয়েছে।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments