ডেস্ক রিপোর্ট: সয়াবিনসহ ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা দক্ষিণ কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে ভোক্তা জনগণের পকেট কাটার মহোৎসব চলছে। তিনি বলেন, ঈদের পর একদিনের জন্য সরকারি অফিস আদালত খুলেছিলো। সেই দিনে সরকারের মন্ত্রীদের সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিক কাজ হিসেবে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের লুটপাটের সকল দায় জনসাধারণের কাঁধে চাপিয়ে যাচ্ছে। কমরেড সেলিম দেশবাসীকে লুটপাটতন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আজ ৬ মে শুক্রবার, বিকেল ৪টায় ঢাকার পল্টন মোড়ে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকম-লীর সদস্য আক্তার হোসেন, সাইফুল ইসলাম সমীর, ঢাকা দক্ষিণ কমিটির সদস্য শংকর আচার্য, আব্দুল কুদ্দুস প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments