ডেস্ক রিপোর্ট: এশিয় কাপের ১৬তম আসর আগামী বুধবার পাকিস্তান ও শ্রীলংকায় শুরু হচ্ছে। এবারের এশিয়া কাপের মুল আয়োজক পাকিস্তান। রাজনৈতিক কারনে 'হাইব্রিড মডেলে' যৌথভাবে আয়োজন করছে পাকিস্তান-শ্রীলংকা। এই টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে পাকিস্তানে ৪টি ও শ্রীলংকায় ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ পাকিস্তানে হবে।পাকিস্তানের মুলতান ও লাহোর এবং শ্রীলংকার ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলা কলম্বোতে অনুষ্ঠিত হবে।
গ্রুপ 'এ; তে পাকিস্তানের সাথে থাকছে ভারত ও নেপাল। গ্রুপ 'বি' তে বাংলাদেশের সাথে থাকছে আফগানিস্তান ও শ্রীলংকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের দুইটি দল ফাইনালে খেলবে।
খেলার সময়সুচি:
গ্রুপ পর্ব:
৩০ আগষ্ট: পাকিস্তন-নেপাল, মুরতান
৩১ আগষ্ট: বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর: পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর: ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর
সুপার ফোর:
৬ সেপ্টেম্বর: এ১-বি২, লাহোর
৯সেপ্টেম্বর:বি১-বি২, কলম্বো
১০ সেপ্টেম্বর: এ১-এ২, কলম্বো
১২ সেপ্টেম্বর: এ২-বি১, কলম্বো
১৪ সেপ্টেম্বর: এ১-বি১, কলম্বো
১৫ সেপ্টেম্বর: এ২-বি২, কলম্বো
ফাইনাল:
১৭ সেপ্টেম্বর: শ্রীলংকার কলম্বো।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments