রাজশাহী অফিস: নেপালের জ্বালানি,পানি সম্পদ ও সেচমন্ত্রী পম্পা ভুসাল রাজশাহী এসেছেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প পরিদর্শন, প্রিপেইড মিটারের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা এবং ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা ও সফলতা দেখতে রাজশাহী এসেছেন তিনি। মঙ্গলবার বিকালে আকাশপথে ঢাকা থেকে রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছান তিনি।
নেপালি মন্ত্রীর সঙ্গে দেশটির জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের সচিব দেবেন্দ্র কারকি, জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ড. সুরেন্দ্র লাব কামা, জলসম্পদ ও সেচ অধিদপ্তরের মহাপরিচালক সুসিল চন্দ্র আচ্চারিয়া, যান্ত্রিক সেচ উদ্ভাবন প্রকল্পের প্রকল্প পরিচালক দীপেন্দ্র লৌদারি, অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি দিল বাহাদুর ছেত্রী ও জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের সেকশন অফিসার পবিত্র গাইরে।
বিকালে তারা রাজশাহী বিমানবন্দরে এলে বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান নেপালি মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
নেপাল সরকারের এই প্রতিনিধি দলটি বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি বিএমডিএ’র উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments