স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ক্লাবে ফিরে আবারও মেসি-জাদু। আটলান্টা ইউনাইটেডের মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানে জিতিয়েছেন লিওনেল মেসি। এই জয়ে টানা তিন ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল মায়ামি এবং প্লে-অফের আগে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও এগিয়ে গেল।
শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর শেষ মুহূর্তে এগিয়ে যায় মায়ামি। ৪৫তম মিনিটে মেসি ও লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন জার্মান বের্তেরামে। এটি ছিল এমএলএসে তার ২৬ ম্যাচে নবম গোল।
দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল মেসি-শো। ৫৬তম মিনিটে বের্তেরামের পাস থেকে আটলান্টার রক্ষণভাগকে কাটিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে দলকে ২-০ করেন মেসি। এটি ছিল চলতি লিগে তার ২৪তম গোল। চার মিনিট পর ৬০তম মিনিটে আবারও গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি। এবারও সহায়তায় ছিলেন বের্তেরামে।
শেষ দিকে ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে আটলান্টার হয়ে একটি গোল শোধ করেন ফাফা পিকো।
এই জোড়া গোলে পেশাদার ক্যারিয়ারে ৯৩৬তম গোলের মাইলফলক স্পর্শ করলেন ৩৯ বছর বয়সী মেসি। চলতি এমএলএস মৌসুমে তার গোল সংখ্যা এখন ২৫টি। ২৫ গোল নিয়ে তিনি গোল্ডেন বুটের দৌড়ে সবার শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসা ও ফিলাডেলফিয়ার মিলান ইলোস্কির চেয়ে ৬ গোলে এগিয়ে।
শুধু গোলই নয়, অ্যাসিস্টেও রেকর্ড গড়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। আটলান্টার বিপক্ষে ১৫তম অ্যাসিস্ট করে তিনি লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনকে স্পর্শ করেন। এর মধ্য দিয়ে এমএলএস ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে ন্যূনতম ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন মেসি।
চলতি মৌসুমে ২৫ গোল ও ১৫ অ্যাসিস্ট মিলিয়ে মোট ৪০ গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি। ২০১৯ সালে কার্লোস ভেলার গড়া এক মৌসুমে ৪৯ গোলে অবদানের রেকর্ড থেকে তিনি এখন মাত্র ৯ গোল দূরে, হাতে এখনও ৪টি ম্যাচ বাকি।
গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। জোসেফ মার্টিনেজের পর তিনি দ্বিতীয় ফুটবলার যিনি লিগের ইতিহাসে দুই মৌসুমে অন্তত ২৫টি করে গোল করেছেন। এবার টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের পথে অনেকটাই এগিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments