স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে আজ সংসদ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম চলাকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে একই দিনে সেনা ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গেও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে দেশের সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আকাশসীমার নিরাপত্তা জোরদার, আধুনিক সামরিক প্রযুক্তি সংযোজন, বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের এটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক সৌজন্য সাক্ষাৎ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments