দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক বাদল একই গ্রামের মৃত ফুলচাঁদ বাদলের ছেলে। আহতরা হলেন নিহতের ছেলে তপন (১৯) এবং তার চাচাতো ভাই মৃত আলেক উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৩৫)। হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক বজলুর রহমান বাদল ও তার স্ত্রীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড় ভাই বজলুর রহমান বাদলের সঙ্গে ছোট ভাই ইমদাদুল হক বাদলের বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার রাতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বজলুর রহমান ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে ইমদাদুলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে।
এ সময় ছেলে তপন বাবাকে বাঁচাতে গেলে তাকেও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তপনের চাচাতো ভাই বাবুল হোসেন বাধা দিতে গেলে তাকেও হাসুয়া দিয়ে আঘাত করে পেটের নাড়িভুঁড়ি বের করে দেওয়া হয়। এতে ইমদাদুল হক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোয়াজ আলী জানান, জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আহত হয়েছে নিহতের ছেলে ও ভাতিজা। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলায় ঘটনাস্থলেই একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িত বজলুর রহমান বাদল ও তার স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments