বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : প্রজনন স্বাস্থ্য অধিকার এবং আইনি অধিকার অর্জনে বাংলাদেশের চা শ্রমিকের জীবন দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠান করেছে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)।
অদ্য বুধবার (২৬ জুন ২০২৪) সকাল ১০টায় শ্রীমঙ্গলে ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের মূল বিষয় প্রকল্পে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান ও ‘চা বাগানে নারীর সুরক্ষায় প্রজনন স্বাস্থ্য অধিকার সচেতনতা সহায়িকা’ এবং ‘Tea Workers of Bangladesh: Realities and Challenges’ দুটি বইয়ের প্রকাশনা উপস্থাপন করা হয়।
এ প্রকল্পের সমাপনী এবং প্রকাশনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০টি চা বাগানের ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণার্থীরা তাদের নিজেদের অবস্থা ও সমস্যার মানচিত্রায়ণ, তাদের জন্য প্রযোজ্য শ্রমমান, শ্রম আইন ও অধিকার সম্পর্কে জানা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যথাযথ জ্ঞান এবং গর্ভবতী নারীর সুরক্ষায় করণীয় এবং জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ, নিজের দক্ষতা বৃদ্ধির জন্য করণীয়, কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির জন্য সহায়ক এবং সর্বোপরি পুরো প্রশিক্ষণ থেকে পাওয়া শিক্ষা নিয়ে কিভাবে তা নিজেদের ভবিষ্যতে জন্য কাজে লাগানো যাবে সে সম্পর্কে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা সহ সূচনা ও সমাপনি বক্তব্য দেন সোসাইটি ফর এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবদুল ওয়াজেদ, সাবেক মহা পরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বিসিএসিউ) সহ-সভাপতি জেসমিন আক্তার, ভারতের জাতিসংঘ-ভিত্তিক আইনজীবী সংগঠন নাজদীক এর উপদেষ্টা কাত্যিয়ানী চান্দোলা, চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিসিএসইউ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল সহ চা শ্রমিক প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাধারণ চা শ্রমিকরা।
এছাড়া প্রশিক্ষক ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সেড এর গবেষক ফাহমিদা আফরোজ নাদিয়া।
বক্তারা বলেন, "যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়া মৌলিক অধিকার এবং শারীরিক ও মানসিক মঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর এ অধিকার আন্তর্জাতিক মানবাধিকার সনদসহ বেশকিছু আন্তর্জাতিক সনদ এবং আইন দ্বারা সংরক্ষিত। চরম দারিদ্র্য, সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা ও জ্ঞানের অভাব, পরিবার পরিকল্পনা সম্পর্কে অজ্ঞতা ও অবজ্ঞা, অস্বাস্থ্যকর স্যানিটেশন, অশোভন কর্মপরিবেশ, শ্রম আইন ও শ্রম বিধিমালার যেসব ধারা শ্রমিককে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয় সেসবের লঙ্ঘন, অপর্যাপ্ত স্বাস্থ্যকর্মী এবং সামাজিক ও সাংস্কৃতিক চর্চাসহ আরও নানাবিধ কারণে বাগানের নারী ও বালিকারা যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার থেকে বহুলাংশে বঞ্চিত থাকছে।"
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
সব মন্তব্য
No Comments