ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী বাবাসহ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার তালশহর রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার সদর উপজেলার রাজঘর এলাকার সাদেক মিয়াসহ তার দুই ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। এ ঘটনা জড়িতদের সনাক্ত করতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চার সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩কর্মদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন করতে বলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ৫জন যাত্রী নিয়ে তালশহরের উদ্দেশ্যে ছেড়ে আসে। অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় সিএনজিটি ট্রেনের সামনে দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রীসহ দুমড়ে মুচড়ে যায়। এতে পাবেল ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় রুবেল ও তার বাবা সাদেক মিয়াকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক ধর্মজিত সিনহা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments