নেত্রকোণা প্রতিনিধিঃ কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, গাছ কাটা ও মাটি কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী নাজিম উদ্দিন ও জসিম মিয়া অভিযোগ করেন, চাঁন মালেক, রাসেল ও ওয়াজেদ রতনসহ একটি প্রভাবশালী গোষ্ঠী ১৪৫ ধারা জারি থাকা জমিতে জোরপূর্বক প্রবেশ করে গাছপালা কেটে ও মাটি সরিয়ে নিচ্ছে। তারা বলেন, আদালতের নির্দেশ মেনে চললেও প্রতিপক্ষ তা উপেক্ষা করে দখলচেষ্টা চালাচ্ছে।
অভিযোগ অস্বীকার না করে চাঁন মালেক বলেন, জমির রেকর্ড তাদের নামে তাই তারা জমিটি দখলে নেবেন।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে এবং ভুয়া মামলার আশঙ্কাও রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments