প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চায় বরিশালবাসী
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবি দীর্ঘদিনের। সরু দুই লেনের মহাসড়কে যানবাহনের চাপ, বেপরোয়া গতি, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যান চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। স্থানীয়দের প্রশ্ন, আর কত প্রাণ ঝরলে এই মহাসড়ক আলোর মুখ দেখবে?
সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত ৬ লেন থাকলেও ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত প্রায় ১৯০ কিলোমিটার অংশ এখনও দুই লেনের। এই অংশে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৮ হাজার যানবাহন চলাচল করে। ঈদ ও ছুটিতে এই সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়। অথচ দুই লেনের একটি মহাসড়কের ধারণক্ষমতা দৈনিক সর্বোচ্চ ১২ হাজার যানবাহন। ফলে চাপ সামলাতে না পেরে প্রায়ই ঘটছে মুখোমুখি সংঘর্ষ।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত হয়েছে গৌরনদী উপজেলার বাটাজোড় বাজার থেকে উজিরপুর উপজেলার ইচলাদী বন্দর পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, শুধু এই অংশেই গত এক বছরে ৪০টির বেশি বড় দুর্ঘটনায় ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন এবং আহত হয়েছেন শতাধিক। সরু সড়ক, বিপজ্জনক বাঁক, বাজারের ভেতর দিয়ে মহাসড়ক যাওয়া এবং থ্রি-হুইলার ও ধীরগতির যানবাহন একই লেনে চলাচল করাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত আছে। বেপরোয়া চালক, ফিটনেসবিহীন গাড়ি ও অতিরিক্ত যাত্রী পরিবহনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে উজিরপুর উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। তবে ঢাকা-বরিশাল মহাসড়কটি ৬ লেনে উন্নীত হলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে যাবে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তর বরিশাল জোন সূত্র জানায়, ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে একটি প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ১৯০ কিলোমিটার সড়ককে ৬ লেনে উন্নীত করার পাশাপাশি সার্ভিস লেন, ২৮টি ফ্লাইওভার, ৬৮টি আন্ডারপাস ও পর্যাপ্ত বাস বে নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। জমি অধিগ্রহণ জটিলতা ও অর্থায়ন নিশ্চিত হলে কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দা, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলছেন, দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। সড়ক প্রশস্তকরণ, আলাদা সার্ভিস লেন, চালকদের প্রশিক্ষণ এবং নিয়মিত গাড়ির ফিটনেস পরীক্ষা একসঙ্গে নিশ্চিত করতে হবে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের বরিশাল জেলা কমিটির নেতারা দ্রুত ৬ লেনের কাজ শুরুর দাবি জানিয়েছেন।
সড়ক দুর্ঘটনা কোনো একক কারণে ঘটে না, এটি সমন্বিত ব্যর্থতার ফল। মৃত্যুর মিছিল থামাতে এই মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রতিটি চালক, পথচারী ও প্রশাসনকে সচেতন হতে হবে। কারণ নিরাপদ সড়ক শুধু সরকারের দায়িত্ব নয়, সবার সম্মিলিত দায়িত্ব। বরিশালবাসী ঢাকা-বরিশাল মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পুলিশী নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১০ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
সব মন্তব্য
No Comments