সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের বিনেরপোতায় কৃতি নারী ফুটবলার মাসুরা পারভীনের সাথে তার বাড়িতে একান্ত আলাপ চারিতায় তালা উপজেলা জাতীয় কৃষক সমিতির সাধারন সম্পাদক কমরেড আদিত্য মল্লিক। মাসুরা পারভীনের খেলোয়াড় হয়ে গড়ে ওঠার এবং জেলা তথা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ এর পিছনে কিভাবে কাদের সহযোগিতায় নিজেকে গড়ে তুলেছেন তার খোঁজখবর নিচ্ছিলেন। আলাপ কালে মাসুরা তার গ্রামের বাড়ির বহু ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরেন বিশেষ করে সুপ্রিয় পানির অভাব, তার নিজস্ব বাড়ি ঘরের সমস্যা এবং তার আশা সাতক্ষীরাতে নারী ফুটবলারদের জন্য একটা নারী স্টেডিয়াম সরকারি ভাবে হোক। আমরা সকলে তার এই দাবির প্রতি একমত পোষণ করি এবং সরকার যাতে অতি দ্রুত সাতক্ষীরা শহরে অথবা তার নিজের বাড়ির বিনের পোতায় স্টেিডিয়ামটা প্রতিষ্ঠিত হোক। মাসুরা পারভীন শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনে একজন শ্রেষ্ঠ খেলোয়াড় হবেন সেই দোয়া আশীর্বাদ করেন বর্ষীয়ান কমরেড আদিত্য মল্লিক।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments