মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় হোসনেয়ারা প্রান্তি (২০) মৃত্যুর ৮ মাস পর রহস্য উন্মোচন হয়েছে।আত্মহত্যা নয় ররং বাবা-মা ও ভাই মিলে তাকে হত্যা করে। এরপর আত্মহত্যার রূপ দিতে রাতে প্রান্তির গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে বাড়ির পাশে আম গাছে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বাবা হাসানুজ্জামান বাবু (৪৫), মা নাসরিন বেগম (৪০) ও ভাই নাসিমকে (১৮) গ্রেপ্তার করে।
তারা উপজেলা সদরের গণ্ডগোহালী গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি তারা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, প্রাপ্তির ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এসেছে। ওই প্রতিবেদনে আত্মহত্যা নয়, বরং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই প্রেক্ষিতে তার পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এর মধ্যে মেয়েটির ভাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। আর মেয়েটির বাবা-মাকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন মেয়েটির জীবনযাপন একটু উগ্র ছিল। যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে মারধর করে। এক পর্যায়ে মেয়েটি মারা যায়। এরপর তাকে বাড়ির পাশে একটি আম গাছে ঝুলিয়ে রাখে।
ওসি বলেন,ওই ঘটনার পর থানায় একটি ইউডি মামলা করা হয়। তবে এখন হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ায় থানার একজন এসআই বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন। আর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য,প্রাপ্তি গত বছর পরিবারের অমতে পৌরসদর এলাকার কাঠালবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জিয়ারুল ইসলামের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে উভয় পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। তবে হত্যার কয়েকদিন আগে তিনি বাবার বাড়ি বেড়াতে আসেন। আর গত ৫ মার্চ দিবাগত রাতে বাবা মা ও ভাই মিলে প্রাপ্তিকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments