স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে আজ বুধবার, ২৪ জুন ২০২৬ ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল, আইকিউএসি-এর উদ্যোগে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন জন হপকিনস ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সিনিয়র অ্যাসোসিয়েট মো. হাফিজুর রহমান, এমবিবিএস, এমপিএইচ। তিনি ইথিক্যাল ইমপ্লিকেশনস, বায়োইথিকস ও পাবলিক হেলথ ইথিকসের নীতিমালাসহ গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসের বিভিন্ন দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে কর্মশালায় বিএমইউর ৩৭ জন ফ্যাকাল্টি অংশ নিচ্ছেন। যৌথভাবে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মো. আবু ওবাইদা।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, ক্লিনিক্যাল গুড প্র্যাকটিস বিষয়ক কর্মশালা চিকিৎসা পেশায় পেশাগত দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ বিভাগের রেসিডেন্ট শিক্ষার্থী, জুনিয়র চিকিৎসক ও অন্যান্য ফ্যাকাল্টিদের মাঝে ছড়িয়ে দিতে হবে। একই সাথে বাস্তব জীবনে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণায় তা কাজে লাগাতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এখান থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যতে উন্নত ও সমৃদ্ধ চিকিৎসক সমাজ এবং সর্বাধুনিক স্বাস্থ্যখাত গড়ার চালিকা শক্তি হবে।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ক্লিনিক্যাল সেবা ও গবেষণার ক্ষেত্রে নৈতিক, পেশাগত এবং বৈজ্ঞানিক মানদণ্ড সম্পর্কে সম্মিলিত বোঝাপড়াকে আরও শক্তিশালী করা। তিনি বলেন, বর্তমান যুগে ক্লিনিক্যাল গবেষণা ক্রমশ জটিল হয়ে উঠছে। গবেষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের কাছ থেকে কেবল তথ্য-প্রমাণ তৈরি নয়, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা, স্বচ্ছতা বজায় রাখা এবং সর্বোচ্চ নৈতিক মানদণ্ড বজায় রাখাও সমানভাবে জরুরি।
কর্মশালায় জানানো হয়, দুই দিনব্যাপী এই আয়োজনে বায়োমেডিকেল এথিকস, জনস্বাস্থ্য নৈতিকতা, পেশাগত দায়িত্ব, প্রশাসনিক নৈতিকতা, সাংগঠনিক সংস্কৃতি, নেতৃত্ব, নৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং স্বাস্থ্যসেবায় উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রোগ্রামটি ইন্টারেক্টিভভাবে সাজানো হয়েছে। উপস্থাপনার পাশাপাশি অংশগ্রহণকারীরা আলোচনা, কেস অ্যানালাইসিস, নৈতিক বিতর্ক এবং ব্যবহারিক অনুশীলনে অংশ নেবেন।
আয়োজকরা জানান, রিসোর্স পারসন ডা. মো. হাফিজুর রহমানের বৈশ্বিক স্বাস্থ্য, মহামারী বিদ্যা, জনস্বাস্থ্য নৈতিকতা এবং আন্তর্জাতিক একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতা বিএমইউর ফ্যাকাল্টিদের সমৃদ্ধ করবে। এই প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ে মান নিশ্চিতকরণ উদ্যোগ, গবেষণার উন্নয়ন এবং একাডেমিক শ্রেষ্ঠত্ব দৃঢ় করতে ভূমিকা রাখবে। একই সাথে ফ্যাকাল্টিদের মধ্যে নৈতিক আচরণ, জবাবদিহিতা, পেশাদারিত্ব, দলগত কাজ এবং আজীবন শেখার আগ্রহকে আরও উৎসাহিত করবে।
কর্মশালায় অংশগ্রহণকারী ফ্যাকাল্টিদের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিতে, প্রশ্ন করতে, অভিজ্ঞতা বিনিময় করতে এবং অর্জিত ধারণাগুলো দৈনন্দিন পেশাগত অনুশীলনে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবার আহ্বান জানানো হয়।
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
স্টাফ রিপোর্টার: ৭ জুলাই সকাল ৮টা থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং সবগুলোই সন্দেহজনক হামজনিত। নিশ্চিত হামে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৩ জন।&nbs ...
সব মন্তব্য
No Comments