স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৮ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হামে নিশ্চিত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে একই সময়ে সন্দেহজনক হামে মারা গেছেন ৪ জন। এদের মধ্যে ঢাকা জেলায় ২ জন এবং অন্যান্য জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছেন ১,০০৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছেন ১৪১ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩,৮০৬ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৮০,১৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০০,২১১ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১১,৮৫১ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬২৩ জনের এবং নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন।
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবি ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭৬ জনে। স ...
সব মন্তব্য
No Comments