ডেস্ক রিপোর্ট: চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এক যুক্ত বিবৃতিতে কবি সোহেল হাসান গালিবের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে ৫৪ ধারায় গ্রেফতার করেছে পুলিশ। কবিতার জন্য একজন কবিকে জেলে যেতে হবে, এটি খুবই দুঃখজনক বিষয়। যেখানে গণতন্ত্রের জন্য, মত-পথের স্বাধীনতার জন্য দেশের জনগণ ফ্যাসিবাদী সরকারকে হটিয়েছে। অথচ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ষড়যন্ত্রে একজন কবিকে জেলে যেতে হলো।
নেতৃবৃন্দ আরও বলেন, কবি গালিব জুলাই-আগস্টের আন্দোলনের যোদ্ধা ছিলেন। তিনি তো কোন চুরি-দুর্নীতি করেননি, তাকে কেন রিমান্ডে নিতে হবে? মুক্ত চিন্তা ছাড়া কখনো গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না। কারো লেখার ভিন্ন মত থাকলে তিনিও লিখতে পারেন, কিন্তু দমন করতে পারেন না। কবি গালিবের গ্রেফতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক।
নেতৃবৃন্দ অতি দ্রুত কবি গালিবের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments