ডেস্ক রিপোর্টঃ ক্রিকেটে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান লড়াইয়ে শেষ হাসি ফুটেছে পাকিস্তানের মুখে। এশিয়া কাপের রোবনারের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান।
এশিয়া কাপে যেন রান করতে ভুলে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আযম। গ্রুপ পবের দুই খেলায় ১৯ মাত্র রান করার পর সুপার ফোরের প্রথম খেলায়ও আউট হয়েছেন মাত্র ১৪ রানের ইনিংস খেলে।
সুপার ফোরের খেলায় ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।
সুপার ফোরে নিজেদের প্রথম খেলায় পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করে ভারত।
এদিন উদ্বোধনী উইকেটে জুটিতে ৫৪ রানের পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা ও কেএল রাহুল। ইনিংসের ষষ্ঠ ওভারে রোহিত ফিরে যাওয়ার পর সপÍম ওভারের প্রথম বলে রাহুলকে ফেরান শাদাব। দলীয় ৯১ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। সূর্যকুমার করেন ১৩ রান।
মাঝে ইনিংসের চৌদ্দ ও পনেরতম ওভারে শাদাব খান ও মোহাম্মদ হাসনাইনের বলে বিদায় নেন যথাক্রমে ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়া। পন্ত ১২ বলে ১৪ রান করে আউট হওয়ার পর ২ বলে শূন্য রানে ফেরেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ ওভারে কোহলি রান আউটের ফাঁদে কাটা পড়লেও ৪৪ বলে ৬০ রান করেন তিনি।
পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খান নেন দুইটি উইকেট এছাড়াও একটি করে উইকেট শিকার করেন নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ ও মোহাম্মদ নাওয়াজ।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক বাবর আযমের উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে রিজওয়ানের সঙ্গে ৩৯ রানের জুটি গড়লেও মাত্র ১৫ রান করে আউট হন ফখর জামান। তৃতীয় উইকেট জুটিতে নাওয়াজ ও রিজওয়ানের ৪২ বলে ৭৩ রানের জুটির কল্যাণে রানরেট বাড়ায় পাকিস্তান। ২০ বলে ৪২ রান করেন নাওয়াজ। পরে রিজওয়ানের ৫১ বলে ৭১ আর শেষের দিকে আসিফ আলির ১৬ ও খুশদিলের অপরাজিত ১১ রানের ইনিংসের সুবাদে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments