স্টাফ রিপোটার: জাতীয় প্রেসক্লাবে এক ব্যক্তি নিজ শরীরে আগুন দিয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নিজের দেওয়া আগুনে দগ্ধ হওয়া ব্যাক্তির নাম কাজী আনিছ নামের (৫০)। পেশায় একজন ঠিকাদার। বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজপলার পানতি গ্রামে।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ঘটনার পরপরই সংবাদিকদের সহায়তায় ওই ব্যক্তিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছ। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কেন তিনি নিজ শরীরে আগুন দিলেন তা জানার চেষ্টা চলছে।
জানাগেছে, দগ্ধ কাজী আনিস কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পানতি গ্রামের বাসিন্দা। তিনি তিন কন্যা সন্তানের জনক। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে বলে জানা গেছে।
আনিস গত ২ মাস আগে হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন। সোমবার বিকেলে তিনি প্রেস ক্লাবে আবারো আসেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের অফিসেও বসেন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে নিজ শরীরে আগুন দেন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ওই ব্যক্তির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধের চিহ্ন রয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments