বিশেষ প্রতিনিধি,ইয়াঙ্গুন: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আজ(১৫আগষ্ট ২০২৩, মঙ্গলবার) বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে দূতাবাস কর্তৃক দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচির প্রথম পর্বে ছিলো আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীপাঠ, জাতির পিতার উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, কোরআন খানি এবং জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত।দ্বিতীয় পর্বে ছিলো স্থানীয় দুটি এতিমখানায় শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments