ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি ছাড়া অন্য কারো বক্তব্য জাতীয় পার্টির নীতি নির্ধারণী বক্তব্য বলে বিবেচিত হবে না। গেলো ২১ ডিসেম্বর প্রেসিডিয়াম সদস্যদের সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি জাতীয় পার্টি প্রধান হিসেবে দলের নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এছাড়া জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি পার্টির মূখপাত্র হিসেবে কাজ করবেন। উল্লেখ্য, এই বিষয়টি পূর্বেও গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।
জাতীয় পার্টির নীতি নির্ধারণী বিষয়ে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের বাইরে কেউ বক্তব্য দিলে তা তার ব্যক্তিগত অভিমত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি বলে বিবেচিত হবে।
আজ এক বার্তায় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments