সিলেট প্রতিনিধি: পাম্পে অযৌক্তিক জরিমানা আদায়সহ নানা অভিযোগের প্রতিবাদে সিলেট জেলার সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটি।
সংগঠনটির বিভাগীয় সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে পাম্প মালিকদের কাছ থেকে বিভিন্নভাবে অযৌক্তিক জরিমানা আদায় করা হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট কিছু প্রশাসনিক জটিলতা ও হয়রানির অভিযোগও রয়েছে। এসব সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে হঠাৎ করে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। বিশেষ করে জরুরি সেবা, পণ্য পরিবহন এবং ব্যক্তিগত যানবাহন চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সংগঠনের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments