স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ রবিবার ১৩ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত 'বর্তমান সরকারের সফলতা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হুইপ দুলু বলেন, যারা বিগত ১৭ বছরে গুম, খুন, নির্যাতন, ফাঁসি, বিচারবহির্ভূত হত্যা, জেল-জুলুম করেছে এবং ব্যাংকের টাকা লুট করে দেশকে ফোকলা করে পালিয়েছে, তারাই এখন নানাভাবে হুমকি দিয়ে বর্তমান গণতান্ত্রিক ধারাকে বিঘ্নিত করার চেষ্টা করছে। তাদের হাত থেকে দেশকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ছয় মাসে কোথাও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী হয়েও কোনো প্রটোকল ছাড়া সাধারণ মানুষের কাতারে নেমে তিনি বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কাজ করছেন। অতীতের সব রেকর্ড ভেঙে বিধ্বস্ত দেশকে সিস্টেমে আনার চেষ্টা চলছে। বিদ্যুৎ-গ্যাসের সংকট সমাধানেও সরকার অবিরাম চেষ্টা করছে এবং অচিরেই এর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবীবা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত। সভাপতিত্ব করেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. এছাহক আলী।
বিশেষ অতিথির বক্তব্যে মাহমুদা হাবীবা গত ছয় মাসে সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। রমেশ দত্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করার অনুরোধ জানান।
সভায় উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যম প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
সব মন্তব্য
No Comments