সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ৭ জন বাংলাদেশি নাগরিককে ‘পুশ ইন’ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানুয়া কামালপুর ইউনিয়নের ১০৮৩ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোররাতে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন এলাকাবাসী। এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোর্পদ করে।
আটককৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পাটমারা গ্রামের মোহাম্মদ বেলায়েত খান (৫৫) ও তার ছেলে মোহাম্মদ ইসলাম (২২)। ফরিদপুর জেলার মোকসেদপুর উপজেলার বগাইল গ্রামের তাসলিমা (৫০) ও তার ছেলে কুরবান আলী (২৫)।খুলনা জেলার খালিশপুর উপজেলার নূর নগর বিশ্বাসপাড়ার সুমি আক্তার (৩০) ও তার বোন রুমি আক্তার সোহাগী (২০)। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা গ্রামের মায়া (৩২)।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া বলেন, ভোর ৪টার দিকে আমার ভাতিজা ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সীমান্ত এলাকায় কিছু লোককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে আমাকে জানালে আমি গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শকের আহাম্মেদ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতের বিভিন্ন শহরে পাড়ি জমিয়েছিলেন। ভারতীয় কর্তৃপক্ষের ধরপাকড়ের মুখে পড়ে তারা দেশে ফেরত পাঠানো হয়েছে। পরিচয় যাচাই করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments