ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ থেকে কোচ ও ক্রিকেটার নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের ক্রিকেটের উন্নয়নের জন্য অনেকদিন ধরে তারা বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার নিচ্ছে। সেই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ইউএসএ ক্রিকেটের প্রতিনিধি হাসান তারেক ইতোমধ্যে আলোচনা করেছেন।
ক্রিকেটার ও কোচের পাশাপাশি বাংলাদেশের কিউরেটরও নিতে চায় যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে বয়সভিত্তিক ক্রিকেট সিরিজ আয়োজনেও আগ্রহী তারা।
বাংলাদেশি বংশোদ্ভূত তারেক যুক্তরাষ্ট্রের ক্রিকেটে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, ‘১৯ থেকে ২৬ বছরের ক্রিকেটারদের নেওয়া আমাদের প্রাথমিক লক্ষ্য। বাইরে থেকে ক্রিকেটার আনার পর ৩০ মাস লাগবে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অনুমতি পেতে।’ উন্মুখ চাঁদ, সামি আসলাম, কোরি অ্যান্ডারসনের মতো অনেক ক্রিকেটার নিজ দেশের জাতীয় দলে উপেক্ষিত হওয়ার পর থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে।
একইভাবে বাংলাদেশ থেকেও ঝরে পড়া ক্রিকেটারদের আশ্রয় দিতে চায় যুক্তরাষ্ট্র। তারেক বলেন, ‘সবে শুরু হয়েছে এই প্রক্রিয়া। ভবিষ্যতে আরও গভীর হবে। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিস্তার ঘটলে বৈশ্বিক ক্রিকেটের জন্যই তা লাভজনক হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের চাহিদা কীভাবে মেটাতে পারি, সেই ভাবনা মাথায় রেখে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। বিসিবি আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
ইউএসএ ক্রিকেটের প্রতিনিধির সঙ্গে আলোচনা নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি ইতিবাচক হিসাবে নিয়েছি। আইসিসি আমেরিকা অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে। যেহেতু আমেরিকান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হয়ে একজন এসেছেন, আমরা তার কথা শুনেছি। আমাদের দিক থেকে যদি সহযোগিতা করার কোনো সুযোগ থাকে, আমরা অবশ্যই করব। একইসঙ্গে আমাদেরও কিছু প্রস্তাব তাদের জানিয়েছি। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।’-যুগান্তর
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments