বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৩টি ধান,গম,ও সরিষা কাটার ও মারায়ের কম্বাইন হারভেস্টার মেশিন
তিন জন কৃষকের মাঝে ৫০% ছাড়ে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ৯ মে দুপুরে কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, নির্বাহী অফিসার রাকিবুল হাসান, কৃষি অফিসার শহিদুল ইসলাম, জেলা কৃষ প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার শরৎ চন্দ্র বর্মন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার সাদিকুল ইসলাম সহ কৃষি অফিসের সকল উপসহকারী কৃষি অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে তিনজন উপকার ভোগী কে অতিথি বিন্দ আনুষ্ঠানিকভাবে কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুলে দেন। উপকার-ভোগীরা হলেন কাশিপুর গ্রামের হাসান আলী, নেকমরদের সাব্বির সিদ্দিকি
এবং কাশিপুর ইউনিয়নের সুহেল হোসেন। উপকারভোগীরা বলেন ৫০% ছাড়ে মেশিন পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। নিজের ফসল কেটে অন্য কৃষকের ফসল কাটতে পারব।
কৃষি অফিসার শহিদুল ইসলাম বলেন এক একর জমিতে লেবার খরচ যেটা হবে তার থেকে মেশিনে অর্ধেক খরচ হবে।তাতে কৃষক লাভবান হবেন।
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সার্ক কৃষি কে ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ৭০ শতক জমিতে পেঁপে চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন তিন যুবক। তাদের বাগানে ৭০০টির বেশি গাছ রয়েছে, ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নিরাপদ খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণার মদন উপজেলায় কৃষিপ্রতিবেশবিদ্যা (এগ্রোইকোলজি), জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ববিষয় ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
সব মন্তব্য
No Comments