ডেস্ক রিপোর্ট: ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয় বিশ্বকাপ ফুটবলের আসরকে। তাই খেলার বাইরে বিশ্বকাপ মঞ্চ হয়ে উঠে সংহতি কিংবা প্রতিবাদের ভাষা প্রকাশের মাধ্যম। এবার এমনটাই দেখা গেলো কাতার বিশ্বকাপে আয়োজিত ইরান-ইংল্যান্ড এর মধ্যকার ম্যাচে। ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনকে সমর্থন জানাতে খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে দেখা গেছে ইরান জাতীয় দলকে।
এসময় গ্যালারি থেকেও ইরানের দর্শকেরা ‘উইমেন,লাইফ, ফ্রিডম’ বলে সমর্থন জানাতে দেখা যায়। বিষয়টি নিয়ে ইরান জাতীয় দলের কোচ কার্লোস কুইরোজ বলেন, যেকোনো প্রতিবাদে অংশ নিতে খেলোয়াররা স্বাধীন।
গত সেপ্টেম্বরে হিজাব দিয়ে মাথা না ঢাকার কারণে নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত হন ২২ বছর বয়সী মাহশা আমিনি। এরপরেই প্রতিবাদের ঝড় উঠে গোটা ইরানে।
এক মানবাধিকার কর্মী বিবিসিকে জানিয়েছে, ইরানে সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত হয়েছে। এছাড়া ১৬ হাজার ৮০০ মানুষ নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।
আমাদের সময়. কম
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments