ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিদ্যূৎস্পৃষ্টে মো. মফিজ (৫০) নামের এক শ্রমিক মারা গেছেন। শুক্রবার(২২ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার শশীভূষণ থানা সদর বাজারের পশ্চিম গলিতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. মফিজ উপজেলার শশীভূষণ থানার ৩ নং ওয়ার্ডের শশীভূষণ গ্রামের মৃত্যু সুলতান আহম্মেদ পাটওয়ারীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মফিজ প্রতিদিনে ন্যায় শশীভূষণ বাজারে নাজিম মিয়ার টিনের দোকোনে কাজ করেন। টিনের গুদাম ঘরে টিন রাখতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যূৎতের তার ছিড়ে টিন ও সে বিদ্যূৎতায়িত হয়। পরে তাকে আশস্কাজনক অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মফিজকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে মফিজের অকাল মৃত্যু পরিবারে চলছে শোকের মাতম।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments