নজরুল ইসলাম : সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনে মিডফিল্ডার মাছুরা পারভিন ও তার পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে কলারোয়া উপজেলা প্রশাসন। আজ সকালে ৬ অক্টোবর কলারোয়া উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাছুরা পারভিন ও তার পরিবারের সদস্যদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন সাতক্ষীরা -১ আসনের সাংসদ অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ ও কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ।
অনুষ্ঠানে মাছুরার সাথে মাছুরার বাবা রজব আলী, মা ফাতিমা বেগম,ও বোন সুমাইয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,কলারোয়ার উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা,কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন ও কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মাছুরা খাতুন বলেন,আমার জন্মভূমি কলারোয়া। আজ কলারোয়ার মানুষরা যে ভালোবাসা আমাকে দিয়েছে তাতে আমি মুগ্ধ। তিনি আরও বলেন,আপনারা আপনাদের ছেলে মেয়েদের খেলার মাঠে পাঠান।
উল্লেখ্য,মাছুরা পারভিনের জন্মস্থান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments