আমার নির্বাচনী এলাকা পাইকগাছা -কয়রার সকল সম্মানিত নাগরিক কে বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের ভালবাসা, স্নেহ, মমতায় আমি সিক্ত হয়েছি, ব্যাপক ভোটের ব্যবধানে নৌকা প্রতীককে বিজয়ী করেছেন এর জন্য আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকবো।
বর্তমান সময়ে আমি দু’একটি বিষয় করজোড়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত, আমি লক্ষ্য করছি, এই সময়ের মধ্যে এলাকায় যে সকল ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমি উপস্থিত থাকতে না পারলেও আমার নাম ব্যানার বা পোস্টারে প্রধান অতিথি হিসেবে লিখছেন। এটা আমার পছন্দ নয়। আমার বক্তব্য, যেখানে আমি থাকবো, সেখানে যদি আমি উপযুক্ত হই তবে আমাকে প্রধান অতিথি করতে পারেন, কিন্তু আমি যেখানে থাকতে পারবো না সেখানে আমাকে প্রধান অতিথি না করে এলাকার কোন গণ্যমান্য ব্যক্তিকে সম্মানিত করার জন্য অনুরোধ থাকলো।
দ্বিতীয়ত, এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এম.পি হিসেবে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক্ষেত্রে আমার পরামর্শ, আপনারা কোন প্রকার আনুষ্ঠানিকতা, ফুল দিয়ে বরণ করা বা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের দাঁড় করিয়ে শোভা বর্ধন করা এ কাজ গুলো না করার জন্য অনুরোধ থাকলো। এ ধরনের আনুষ্ঠানিকতায় আমি অস্বস্তি বোধ করি এবং আমার স্বাভাবিকতা নষ্ট হয়। আমার পরামর্শ, আপনারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে একটি পরামর্শসভা বা একটি মতবিনিময় সভা করবেন অনানুষ্ঠানিকভাবে।
আমার পিতা, মাতা আদর করে আমার একটা নাম রেখেছিল। সেই নামটাই আমার কাছে প্রিয় নাম। এই নামেই আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আপনাদের ভোটে এম. পি নির্বাচিত হয়েছি। এম. পি থাকবো সংসদে, এম. পি, থাকবো অফিস- আদালতে। আপনাদের মাঝে থাকতে চাই, কারো ভাই, চাচা, মামা, খালু, দাদা, নানা ইত্যাদি। যারা আমার বন্ধু, যারা আমার বয়োজ্যেষ্ঠ, যারা নাম ধরে ডাকতে অভ্যস্ত, তারা নাম ধরে ডাকলে খুশি হবো। আশা করি আমার কথাগুলো সকলে বিবেচনায় নিবেন। আমাকে আমার মত করে আপনাদের মাঝে সাধারণ ভাবে থাকতে দিন। তাহলে মনের আনন্দে কাজ করতে পারবো।
এমপি রশীদুজ্জামান মোড়ল,
১০৪, খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা)।
নিকোলাস বিশ্বাস:যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য আর কী হতে পারে? কিন্তু এই গভীর হতাশা তো কোনো আকস্মিক শূন্যতা থেকে তৈরি হয়নি। এটি আমাদের প্রতিদিনের যাপিত জী ...
।।।। মুক্তার হোসেন নাহিদ ।।আর্জেন্টিনার সমর্থক হিসেবে শেষ ১৬-তে বিজয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কেবল আমি নয়, শ্বাসরুদ্ধকার অবস্থায় ছিলেন গোটা দুনিয়ার কোটি কোটি ভক্ত। হঠাৎ টর্নেডোর গতিতে ফিরে এলো ম ...
আতিকুল ইসলাম টিটু:জাতীয় সংসদ ভবন শুধু একটি প্রশাসনিক স্থাপনা নয়; এটি জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের রাজনৈতিক ইচ্ছার সাংবিধানিক প্রতীক। সেই সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধী ...
।। মুক্তার হোসেন নাহিদ ।।হাইটিনা, জাপান্টিনা কিংবা নরওয়েন্টিনা—যে নামেই ট্রল করা হোক না কেন, আর্জেন্টিনার কট্টর সমর্থক হওয়ার পরেও আমি সবসময় ব্রাজিলের বিজয় কামনা করেছি। কারণ বিশ্ব ফুটবল উন্মাদনার ...
সব মন্তব্য
No Comments