কাজী শাহীন: ঈদুল ফিতর উপলক্ষে বর্তমান প্রজন্মের ওপার বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী দেবব্রত খেটো’র সুর ও কন্ঠে নতুন মর্ডান ক্লাসিক গান ‘যাচ্ছে তো এভাবে’ প্রকাশিত হতে যাচ্ছে।
গানটি লিখেছেন মানিক শিমুল, রেকর্ডিস্টে প্রভু (কলকাতা)। ঈদের দিনে গানটি ভিডিও আকারে ‘ইত্যাদি আইটিভি’র ব্যানারে গানটি প্রকাশিত হবে। শফিউল আলম বাবু’র প্রযোজনায় ও অপু মনোয়ারের পরিচালনায় মডেল করেছেন সাজ্জাদ সাকিব।
দেবব্রত খেটো বলেন, মৌলিক গানের প্রতি সব সময় একটি আলাদা তাড়না কাজ করে। অনেক দিন পর নিজের পছন্দমত একটি ভাল কথা ও সুরের গান করলাম। ‘যাচ্ছে তো এভাবেই’ গানটিতে শ্রোতারা আমার গায়কীর স্বকীয়তা পাবেন। অপার বাংলার ইউটিউব চ্যানেল ‘ইত্যাদি আইটিভি’ পরিবারের কাছে কৃতজ্ঞতা তারা এত সুন্দর একটি গান আমার কণ্ঠে প্রকাশ করেছেন। আশা করছি গানটি দুই পাড়ের বাংলা ভাষাভাষী মানুষদের মনরঞ্জন করবে। শ্রোতাদের ভালবাসা আমাকে পরবর্তী কাজে অনুপ্রেরণা জোগাবে।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments