উজিরপুর ( বরিশাল) প্রতিনিধিঃ দীর্ঘ ১৮ বছর পরে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই প্রথম বরিশালের উজিরপুরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার ২৭ জুলাই সকাল ১০ টায় আনন্দ র্যালী, আলোচনা সভা, কেক কেটে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান রনি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, যুগ্ম-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক শিপন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন কমিটির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম-আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান সবুজ বালী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ রিপন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাব্বির হোসেন, তালহা জাহিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরন সিকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পরিমল কুমার বাইন অনু, দপ্তর সম্পাদক আজিজুল হক সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদার,সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান নয়ন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাভলু তালুকদার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক বাবুল সিকদার, স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন কমিটির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। সভাশেষে আনন্দ র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা করেছে বিএনপি।শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন বানারীপাড়ার কৃতি সন্তান মো: তারিকুল ইসলাম।আইন পেশায় সততা, নিষ্ঠা, দূরদর্শিতা, মেধা , প্রজ্ঞা ও কর্মদক্ষ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হ ...
পিরোজপুর অফিস: বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। বৃহস্পতিবার (৭ মে) সকালে পিরোজপুর রেড ...
সব মন্তব্য
No Comments