ডেস্ক রিপোর্ট: রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে চলছে অডিও-ভিডিও অনুষঙ্গের বিশেষায়িত ব্র্যান্ড ‘জাবরা’ প্রোডাক্ট শোকেইসের রোড-শো। এ উপলক্ষে কম্পিউটার মার্কেটটির নিচ তলা সেজেছে বর্ণীল সাজে। চলতি পথেই উৎসবে ঢুঁ মেরে লাকি ড্র-তে মিলছে তীর ছুঁড়ে লক্ষ্য ছোঁয়া উপহার।
এছাড়াও জাবরার সর্বশেষ মডেলের কম্পিউটার পেরিফেরালের সঙ্গে ১০ ধরনের হেড সেট, ৬ ধরনের অডিও কনফারেন্সিং এবং ৩ প্রকারের ভিডিও কনফারেন্স এর টাচ অ্যাড ফিল অভিজ্ঞতা দিচ্ছে বাংলাদেশে ব্র্যান্ডটির এক্সক্লুসিভ পরিবেশক টেক রিপাবলিক। অভিজ্ঞতা নিয়ে এসব ডিভাইস ক্রয়ে ডিসকাউন্ট কুপনও পাচ্ছেন দর্শনার্থীরা।
আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্য পর্যন্ত চলবে এই আয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে স্বয়ংক্রিয়ভাবে ‘ভার্চুয়াল রুম’ স্থাপনের মাধ্যমে ‘অন দ্য গো’ গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেওয়ার দুর্দান্ত সলিউশনের ব্যবহারও দেখানো হচ্ছে পণ্য পদর্শনীর একক আয়োজনে।
এর আগে মাল্টিপ্লান দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে রবিবার বিকেলে কেক কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোর্শেদ। এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মেহেদী হাসান এবং জাবরার এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের পরিচালক ইয়োগেস ক্যালে।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments