ডেস্ক রিপোর্ট: বিমান বিধ্বস্তে হতাহতের প্রকৃত চিত্র তুলে ধরে বিভ্রান্তি দূর করতে হবে বলে উল্লেখ্য করেছেন ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা নেতৃবৃন্দ। বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল ১১টায় মোর্চার এক বৈঠক নেতৃবৃন্দ এই বক্তব্য তুলে ধরেন।
ফ্যাসিবাদবিরোদী বাম মোর্চা'র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, কেন্দ্রীয় পাঠচক্র কমিটির সদস্য মনজুর আলম মিঠু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান।
নেতৃবৃন্দ বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের মর্মান্তিক ঘটনায় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার আজকের সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা ৬ দফা দাবিতে বিক্ষোভকারী শোকাগ্রস্ত শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুক্তিসঙ্গত ৬ দফা দাবি মেনে, নিহিতদের প্রকৃত চিত্র তুলে ধরে বিভ্রান্তি দূর করা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানান।
সভায় বলা হয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এ বিষয়ে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকার দেশবাসীকে কার্যত অন্ধকারেই রেখেছে। জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে জনগণের সাথে লুকোচুরি অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করেন।
অথচ বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে এসেছে যে ট্রাম্প প্রশাসন বিভিন্ন বাড়তি শুল্ক আরোপের মাধ্যমে কার্যত তাদের বাণিজ্য আধিপত্যকে আরও ভয়ংকর ও একতরফা করার অপচেষ্টা চালাচ্ছে।
বেশি দামে এলএনজি, গম, সামরিক-বেসামরিক উড়োজাহাজ, যন্ত্রপাতি আমদানি চুক্তি করছে। অন্যদিকে করিডোর, বন্দর ব্যবস্থাপনা, অস্ত্র কারখানা ও জাতিসংঘের শান্তি কমিশন স্থাপনের বাধ্য করছে।
দেশে দেশে শান্তি কমিশন মার্কিনদের স্বার্থই রক্ষা করে এসেছে। সরকার এই অনৈতিক আবদার রক্ষা করতে গিয়ে দেশকে শুধু বিপদেই ফেলছে না, সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোসহ স্বাধীনতা-সার্বভৌমত্বকেও বিপন্ন করে তুলছে।
বক্তারা আরও বলেন, খুন, সন্ত্রাস ও নৈরাজ্য আজ দেশব্যাপী মহামারী আকার ধারণ করেছে। যা ঠেকাতে সরকার শুধু ব্যর্থই নয়, উপরন্তু সরকারের কর্মকাণ্ড সন্ত্রাসী কার্যকলাপকে উৎসাহিতই করছে।
সমাবেশে হামলার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা জানিয়ে বলতে চাই, সরকারি পাহারায় এনসিপির গোপালগঞ্জের কর্মসূচি যে উদ্দেশ্যপ্রণোদিত, তা ভাবার যথেষ্ট অবকাশ আছে। যা একই সাথে পতিত ফ্যাসিস্ট সরকারের কর্মকান্ডকেই স্মরণ করিয়ে দেয়।
যত বড় অপরাধীই হোক না কেন, ময়নাতদন্ত ছাড়া সৎকার-দাফন করা যায় না। আজ প্রতিটি ফ্যাসিস্টের বিনা বিচারে হত্যার শূন্যতা এ সরকারের মব সন্ত্রাস দখল করেছে।
বক্তারা জনগণকে অন্ধকারে রেখে জনস্বার্থবিরোধী গোপন চুক্তি জনগণ মেনে নেবে না। অবিলম্বে মব সন্ত্রাস বন্ধে কঠোর উদ্যোগ নিন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments