ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দায়িত্ব পালনকালে পিকআপের ধাক্কায় মোস্তফা কামাল (৫৭) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈহারা গ্রামের মরহুম হাজী আলী আজমের ছেলে। তিনি কসবা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। নিহত মোস্তফা কামাল দুই সন্তানের জনক। তার ছেলে রিফাত উল্লাহ সৈকত (২২) ঢাকায় ইবনে সিনা মেডিকেল কলেজে এবং মেয়ে মাহফুজা ইয়াসমিন চম্পা (২৫) বিবিএ অধ্যয়নরত।
জেলা পুলিশ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এস.আই মোস্তফা কামাল বৃহস্পতিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় ফোর্স নিয়ে মহাসড়কে দায়িত্ব পালন করার সময় দ্রুতগামী একটি পিকআপ এস.আই মোস্তফা কামালকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।
আহতবস্থায় সাথে থাকা কনস্টেবলরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। রাত ১২টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মির্জা মোহাম্মদ সাঈদ তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত এসআইয়ের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আছে। ঘাতক পিকআপটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, এসআই মোস্তফা কামাল দায়িত্ব পালন কালে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments