স্টাফ রিপোর্টার: আজ শনিবার, ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-পরিবেশের সম্পর্ক নিয়ে সচেতনতা বাড়াতে ১৯৯০ সাল থেকে জাতিসংঘ ও সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করে আসছে। ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটিতে পৌঁছানোর পর মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়, তারই ধারাবাহিকতায় দিবসটির সূচনা।
এ বছর দিবসটির আন্তর্জাতিক স্লোগান: ‘ন্যায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের সক্ষমতা’। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের পরিবার পরিকল্পনা অধিদপ্তর জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে। তবে ১১ জুলাই শুক্রবার সরকারি ছুটি থাকায় ১৪ জুলাই রোববার আনুষ্ঠানিকভাবে মূল আলোচনা অনুষ্ঠানসহ দিবসটি পালিত হবে। আজ থেকে বাংলাদেশ টেলিভিশন, রেডিওসহ বিভিন্ন মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু হচ্ছে।
জাতীয় পর্যায়ের মূল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। বিশেষ অতিথি থাকবেন বিশেষ সহকারী অধ্যাপক ডাঃ মো. সায়েদুর রহমান। স্বাগত বক্তব্য দেবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আশরাফী আহমদ।
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৬ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার। এর মধ্যে ৬৬.৬৯ শতাংশ অর্থাৎ ১১ কোটি ১৬ লাখ ৭৮ হাজার নারী-পুরুষ কর্মক্ষম। মোট কর্মপোযোগী মানুষ ১০ কোটি ৯১ লাখ, যার মধ্যে ৬ কোটি ৮ লাখ কর্মে নিয়োজিত। সরকারের সংশ্লিষ্টরা বলছেন, সীমিত সম্পদ কাজে লাগিয়ে জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে কাজ চলছে। বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের ওপর, কারণ মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ তরুণ।
বিশ্ব জনসংখ্যা দিবসের মূল লক্ষ্য পরিবার পরিকল্পনা, লিঙ্গসমতা, দারিদ্র্য, মাতৃস্বাস্থ্য ও মানবাধিকারের মতো বিষয়ে জনসচেতনতা তৈরি করা। বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় ৭৮৭ কোটি ৫০ লাখ, যা ২০৫০ সালে ৯৭০ কোটি এবং ২১০০ সালে ১০৯০ কোটিতে পৌঁছাতে পারে বলে জাতিসংঘের অনুমান।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. তসলিম উদ্দিন খান বলেন, একটি পছন্দের পরিবার গড়তে প্রয়োজন সততা, নিষ্ঠা, আন্তরিকতা, শ্রম ও পরিবারের প্রতিটি সদস্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, ধৈর্য ও সহনশীলতা। এসবের সমন্বয়ে একটি সুখী পরিবার গড়তে কাজ করছে অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments