যশোর-৪ আসন
যশোর অফিস: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় শত শত মানুষ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়িতে হামলার অভিযোগও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এমপির বাসভবনের সামনে জড়ো হন এবং বিক্ষোভ শুরু করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অধ্যাপক গোলাম রসুল যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে এই বিক্ষোভের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা গেছে। এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments