ডেস্ক রিপোর্ট: বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের একটি সভা ২২ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়, যেখানে ২০২৪ সালের জন্য ১০৫% চূড়ান্ত লভ্যাংশ প্রস্তাব করা হয়। এর আগে ঘোষিত ৩৪০% অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ মোট নগদ লভ্যাংশ দাঁড়ায় ৪৪৫%। এই লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় (AGM) শেয়ারহোল্ডারদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা আগামী ২৬ জুন ২০২৫ অনুষ্ঠিত হবে।কোম্পানি সেক্রেটারি রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সাল প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে আরও বলা হয়, পরিচালনা পর্ষদের এই সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীও পর্যালোচনা করা হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৪-এ শেষ হওয়া অর্থবছরে বাটা ২০২৩ সালের টার্নওভারের ৯৪% অর্জন করেছে, যা প্রতিকূল পরিস্থিতিতেও কোম্পানির দৃঢ়তা ও স্থিতিশীলতা প্রকাশ করে।
গত বছর গ্রাহকদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় কারণে গ্রাহকরা ব্যয় কমিয়ে আনতে বাধ্য হয়। ফলে, গ্রাহক পর্যায়ে ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এছাড়া, দেশব্যাপী অস্থিরতা ও সহিংসতা ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে গত বছরের তৃতীয় প্রান্তিকের বিভিন্ন সময়ে বাটার প্রায় ৫০% দোকান বন্ধ ছিল।
এই সকল চ্যালেঞ্জ সত্ত্বেও, বাটা এর অপারেশনাল দক্ষতা ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নিজেদের প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে। গ্রাহকদের আস্থার ওপর ভিত্তি করে অনিশ্চয়তা কাটিয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী এই প্রতিষ্ঠানটি।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments