দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে মিনাজ (২৩) নামে এক বাংলাদেশী চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত ১.৩০টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডের কাচারীপাড়া সীমান্তে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চোরাকারবারী মিনাজ দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগś পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মুনতাজ আলীর ছেলে। বর্তমানে সে রাজশাহীতে অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, মাদক চোরাকারবারী মিনাজ ওইদিন গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কাচারীপাড়া সীমান্ত দিয়ে মাদক পাচার করছিল। এসময় ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে লÿ্য করে গুলি ছোড়ে। গুলিতে মাদক চোরাকারবারী মিনাজ পায়ে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সীমানায় পালিয়ে প্রাণে বাঁচে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহীর অজ্ঞাত স্থানে প্রেরণ করা হয়।
ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হওয়ার খবরটি স্থানীয় বিজিবি অবগত হলেও তারা এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments