স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, গেল বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব এবং ডাকসু ও জাকসু নির্বাচন আমাদের শিক্ষা দিয়ে গেছে, রাজনীতিতে দম্ভ, অহংকার, প্রতিহিংসা, জিঘাংসা থাকলে পতন অনিবার্য। মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দিয়ে জয় করতে হবে।আস্থা এবং বিশ্বাস অর্জনের জন্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে গঠনমূলক রাজনীতি করতে হবে। যে রাজনীতিতে থাকবে না কোন ব্যক্তি স্বার্থ, থাকবে শুধু দেশ এবং দেশের মানুষের কল্যাণ।
তিনি বলেন, ডাকসু এবং জাকসু নির্বাচনে মানুষের ভালোবাসার জয় হয়েছে। ডাকসু এবং জাকসু নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদের রাজনৈতিক পরিকল্পনা সাজাতে হবে।
সেই সঙ্গে আগামী দিনে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে দেশের সকল মানুষের কাছে নিয়ে যেতে হলে ভালোবাসাকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। কর্তৃত্ববাদ পরিহার করে দলকে নিয়ে যেতে হবে তৃণমূলে। যদি মানুষের ভালোবাসা অর্জন করা যায় তাহলে জাতীয় পার্টিকে এদেশের মানুষ আবারো ভালোবেসে আলিঙ্গন করে নেবে।
শনিবার সকালে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সাথে এক মতবিনিময় সভা রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাশরুর মাওলা, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহবায়ক শারফুদ্দিন আহমেদ শিপু, সদস্য সচিব মাসুক রহমান, নির্বাহী সদস্য আফতাব গনি, মেহেবুব হাসান, মোহাম্মদ সেলিম, মোতালেব হোসেন, ইদি আমিন অ্যাপোলো, মোঃ মোয়াজ্জেম,মো: ইসরাক, মোঃ নাসির, মোঃ রিপন ও মোহাম্মদ মাসুম প্রমুখ
সভায় রুহুল আমিন হাওলাদার আরো বলেন, ৩৫ বছর আমরা রাষ্ট্রক্ষমতার বাইরে। কেউ আমাদের বন্ধু ছিল না। জেল জুলুম অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি। হয়তো রাজনৈতিক কৌশলের কারণে বিভিন্ন সময় কোন না কোন দলের সাথে আমাদের রাজনৈতিক বন্ধুত্ব হয়েছে। আগামী দিনেও হতে পারে। দলীয় প্রতীক লাঙ্গল, নিজেদের নির্বাচিত কমিটির হাতে থাকবে উল্লেখ করে রুহুল আমিন হাওলাদার বলেন, লাঙ্গল যে কোনো ব্যাক্তির কাছে নিরাপদ নয়। জি এম কাদের পল্লীবন্ধু এরশাদের ভাই সূত্রে দলের চেয়ারম্যান ছিলেন ছিলেন। তিনি একদিনের জন্য কারাগারে যাননি। একটা বড় মিছিল, সমাবেশ করতে পারেনি। আমরা সকল নিয়ম কানুন মেনে সম্মেলন করেছি এবং সার্বিক বিচার বিবেচনায় জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল আমাদের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আমাদের পার্টির কাছে থাকবে।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments